
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিটা আশরাফ। মূল আলোচনা উপস্থাপন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা ও প্রক্টর এম.এ মতিন।
বিশেষ অতিথি ছিলেন এইউবি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার, এতে সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: মোশাররফ হোসাইন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বায়ান্ন একটি চেতনা। যে চেতনা ধারণ করেই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত প্রতি। যারা বায়ান্নোর মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদের আত্বার শান্তি পাবে তখন, যখন আমরা সর্বস্তরে মাতৃভাষা চালু করতে পারবো।
মূল আলোচনায় এম এ মতিন বলেন, আমরা সবাই মিলে স্মরণ করব ভাষা শহীদদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা। বাংলা ভাষাকে উঁচুতে তুলে ধরতে হবে। তিনি বিগত জুলাই—আগষ্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা—কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম জুয়েল ।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা