
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। গত ১৬ জুন (২০২৫), কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া গুলশানমোড় এলাকার বাসিন্দা ফয়জুল কবির ভূঞা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, সালাউদ্দিন পূর্বে কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন নানা অনিয়ম, হয়রানি এবং ভুয়া মামলা সৃষ্টির মাধ্যমে একজন ভুক্তভোগীকে বারবার হয়রানি করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, কিশোরগঞ্জে থাকাকালীন সময়ে সালাউদ্দিন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। জনসাধারণ তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করে। এর প্রতিশোধ হিসেবে সালাউদ্দিন ‘ভৌতিক বিল’ তৈরি করে বাদীকে হয়রানি করেন এবং তার যোগসাজশে সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বাদী হয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। যেসব মামলায় পরবর্তীতে গত ১৩ মে, ২০২৫ তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ আদালত অভিযুক্তদের খালাস প্রদান করে। এ
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা