
ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বৃক্ষ রোপন করেন
রোটারি ক্লাব মেঘনা নরসিংদী এবং এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ।
শনিবার ১৯ জুলাই নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আগামী ৫ বছরে (২০২৪-২০৩০) দেশব্যাপি ১৯৮৬ হাজার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান সংরক্ষণকারী মোঃ মাহমুদুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর সভাপতি মো: ইলিয়াশ আলী ভুইয়া, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এমডি কাজী মোহাম্মদ আশরাফুল হক সোহেল,সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোহাম্মদ আবু তালেব,নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিহার রনজন দাস, রোটারি ক্লাব অফ মেঘনা নরসিংদী এর প্রেসিডেন্ট শঙ্কর লাল সাহা, প্রকল্প আহ্বায়ক পিপি মোঃ মাসুদুর রহমান মাসুদ,গোলম কবির দিনার এবং নাছির উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা