
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জুন ২০২৫) রাত ৯টা ১৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার রংঘমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিদুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) ফিরোজ আলী সংগীয় ফোর্সসহ এই অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে রংঘমপাড়া এলাকার “মনির স্টোর” নামক মনোহারী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে রূপচাঁন মিয়া (৩১) নামে এক ব্যক্তি আটক হন।
আটক রূপচাঁন মিয়া, পিতা—সোরহাব আলী, মাতা—খাদিজা বেগম, বাড়ি—বাড়ালিয়াকোনা, থানা—হালুয়াঘাট, জেলা—ময়মনসিংহ। ডিবি জানায়, রূপচাঁন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
তল্লাশির সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, এ চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিদুল ইসলাম।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা