
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট-এর নিয়মিত কোর্সের লিখিত মেধা নির্ণয় পরীক্ষা সমাপনি বৃহস্পতিবার মাধবদী এসপি ইনস্টিটিউশন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালক ও সংবাদকর্মী শাওন খন্দকার শাহিনের আমন্ত্রণে পরীক্ষার পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার প্রেসিডেন্ট জনাব রোস্তম আলী, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শিউলী রানী মিত্র এবং নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক ও নাসিব পরিচালক মোস্তাকিম হোসেন।
পরিদর্শকরা বলেন, দক্ষ ও সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা