
মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই মোরশেদ আলমের নেতৃত্বে একটি অভিযানে অংশ নেয় অধিদপ্তরের একটি চৌকস টিম।
অভিযানে মোঃ কামরুল (২২) ও খালেদ মাহমুদ সুজন (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির উপ-পরিচালক আনোয়ার হোসেন জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।” প্রশ্ন থেকে যায়...মাদকবিরোধী অভিযানে মাঝে মাঝে সফলতা এলেও, প্রশ্ন থেকে যায়—এইসব মাদক কারবারির পেছনে কারা মূল হোতা? গ্রেফতার হওয়া এদের মতো “ছোট মাছদের” মাধ্যমে কি শেষ হবে ভয়াবহ এই নীল বিষের চক্র? অঞ্চলভিত্তিক শক্তিশালী মাফিয়াচক্র, রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনিক দুর্বলতা—এসব উপেক্ষা করে শুধুমাত্র ফটোসেশনসুলভ অভিযান দিয়ে কি মাদক নির্মূল সম্ভব? সমাজ আজ প্রশ্ন করে—আসল গডফাদাররা কোথায়? তারা কি ধরা পড়বে?
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা