
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। গ্রেপ্তারকৃত অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার ওই কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে বাহাদুর ও তার সহযোগী ইসলাম (১৯)।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১১-এর একটি দল মনোহরদীর হাতিরদিয়া বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও বাহাদুরকে গ্রেপ্তার করে।
র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, অভিযুক্ত ও ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: আফরোজা সুলতানা মিনা
সহ-সম্পাদক: ঐশী আক্তার
বার্তা সম্পাদক: জাহিদ মোল্লা
সহ বার্তা সম্পাদক: ইরিনা ইসলাম ইভা