
নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন
নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের ভূমি ও অবকাঠামো অধিগ্রহণে অনিয়মের অভিযোগে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মরজাল মৌজায় অধিগ্রহণকৃত জমিতে বাস্তবে অবকাঠামো না থাকলেও তা দেখানো হয়েছে। একইসঙ্গে জমির প্রকৃত বাজারমূল্য সর্বনিম্ন ৫০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা হলেও কম মূল্যে নির্ধারণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এতে জমির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলেন সরকার যদি আমাকে ন্যায্য মূল্যে দেওয়া জন্য বলেন । যদি তাদের দাবি না মানা হয় পরে বতিতে ঢাকা সিলেট সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। তারা আরো বলেন তাদের সঠিক মূল্য নির্ধারণ করে দেয় যেন । এছাড়া মরজাল মৌজায় স্থাপনার ভূমি অধিগ্রহন গণবিজ্ঞপ্তিতে অবকাঠামোর ভূমি নাল, ভিটি ও বাড়ি দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে অবকাঠামো ব্যবসা প্রতিষ্ঠানের ভূমির মূল্য সর্বনিম্ন ৫০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান রয়েছে। এ মূল্য যাচাই বাছাইয়ের জন্য বাজারে বিক্রিত ভূমির দলিলের মূল্য যাচাই করতে হবে এবং বাণিজ্যিক হারে ক্ষতি পূরণ না দিলে ভূমি মালিকগণ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারুক প্রধান, পরেশ সূত্রধর, মামুনুর রহমান, কামরুজ্জামান, কবির আহমেদ, রাজু আহমেদ, ফজলুর রহমান ও মো: রবিউল হোসেন প্রমুখ।পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। নতুন তালিকা প্রণয়ন, সঠিক গেজেট প্রকাশ, ৭ ধারার নোটিশ ও বাজারমূল্যে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 








