ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট Logo এইউবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা Logo এইউবিতে ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সন্তান সারোয়ার হোসেন মৃধা   Logo ” ‘মিকাত’ পবিত্র মক্কা নগরীর পবিত্রতা ও অনন্যতার এক উজ্জ্বল প্রতিক” Logo ময়মনসিংহে একই অভিযুক্তকে ঘিরে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা Logo ময়মনসিংহে ডিডি আনোয়ার ও জাফর উল্লাহ কাজলের ঘুষ-দুর্নীতি ও অনুমোদন লেনদেনের বিতর্ক Logo প্রকল্পে অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি সাবেক নির্বাহী প্রকৌশলীর Logo ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের র‍্যালি Logo গফরগাঁওয়ের নিগুয়ারিতে ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত কৃষি ও ঝুঁকিতে স্কুল-শিশুরা
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট

  • গোপালগঞ্জ
  • আপডেট সময় ০৯:৫৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭নং ফুকরা ইউনিয়নের ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান চালক ও যাত্রীদের সুবিধার্থে হাইওয়ে রাস্তার পাশে মাটি ভরাট কার্যক্রম শুরু হয়েছে। সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সাবেক ফুকরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বদরুল আলম বদিয়ার সরদারের উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫ ঘটিকার সময় গাড়িতে করে মাটি এনে এ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দীর্ঘদিন ধরে ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যাত্রীদের ওঠানামার ক্ষেত্রেও নানা অসুবিধার সৃষ্টি হতো। বিষয়টি উপলব্ধি করে বদিয়ার সরদার নিজ উদ্যোগে হাইওয়ে রাস্তার পাশে মাটি ভরাট করে অটোভ্যান রাখার উপযোগী স্থান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন মানবিক সমাজসেবক লিটন সরদার। এছাড়াও মাটি কাটার কাজে সহযোগিতা করেন দুলাল খন্দকার, ভ্যান চালক রফিক মোল্যা, ফায়েক, সুরুজ ফকির, ফুল শেখসহ স্থানীয় আরও অনেকে। স্থানীয় অটোভ্যান চালক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে অটোভ্যান চালকদের যানবাহন রাখা সহজ হবে এবং যাত্রীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। উদ্যোক্তা বদিয়ার সরদার বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। অটোভ্যান চালক ও যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”এলাকাবাসী মনে করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট

ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট

আপডেট সময় ০৯:৫৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬