ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।
বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ০৬:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার

 দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় প্রকাশিত বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।স্থানীয়রা জানায়, কাইয়ুম একজন বালুখেকো। তিনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলালপুর মৌজায় বালুমহলের ইজারা নিলেও বরাবরই ইজারার সীমানা পার হয়ে আরও কয়েক কিলোমিটার দূরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর ও গৌরিপুরার চর এলাকার মধ্যবর্তী স্থান থেকে বালু উত্তোলন করে আসছেন। তাছাড়া ইজারার শর্ত অনুযায়ী কাটিং ড্রেজার দিয়ে বালু কাটার কথা থাকলেও তিনি তা না করে প্রতিনিয়ত একাধারে ১৫ থেকে ২০টি চুম্বক ড্রেজার দিয়ে বালু কাটতে থাকেন। দীর্ঘদিন ধরে আলোকবালীর নেকজানপুর ও গৌরিপুরার চর এলাকার মধ্যবর্তী স্থানে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে অবাধে উত্তোলনের ফলে নদীভাঙনে এলাকাবাসীর ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। যার ফলে ঘরহারা হয়েছে অনেক মানুষ।

এ নিয়ে প্রতিবাদ করলেই তার ক্যাডার বাহিনী দিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী অভিযোগ দিয়েছে। আর এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে আব্দুল কাইয়ুম স্থানীয় সাংবাদিক আবুল কাশেমকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি-ধামকিসহ প্রাণনাশের হুমকি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার

আপডেট সময় ০৬:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫