ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।
ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীর বাগমারা’য় উপজেলায় মাছ চুরির অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মুজিবুর রহমান উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবুর হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করে। তাঁরা অভিযোগ তোলেন, মুজিবুর তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

সকাল ১০টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মুজিবুরকে উদ্ধার করে।
মুজিবুরের স্বজনদের দাবি, উপজেলার জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মধ্যে বিরোধ চলছে। বিলের মালিকানা ও মাছ চাষ নিয়ে আগে একবার খুনের ঘটনাও ঘটেছে। তারা অভিযোগ করেন,সেই বিরোধের ধারাবাহিকতায় মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে নির্যাতন করেছেন আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলী’সহ কয়েকজন।
অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘মুজিবুর ও তাঁর ভাই এবাদুর দীর্ঘদিন ধরে আমাদের বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরার পরও তাঁরা সংশোধন হননি। কয়েকদিন আগে তাঁরা বিলের মুখের একটি জলকপাট খুলে মাছ বের করে দেন।
ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,৯৯৯-এ ফোন পেয়ে আমরা সেখানে যাই। তখন মুজিবুর বাঁধা অবস্থায় ছিল না, তবে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় ০৩:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫