
বিদেশি পিস্তলসহ হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব- ১১। বুধবার (৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি হতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো: ফজর আলীর ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়।
র্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, আসামি মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে।তাদেরকে শিবপুর থানায় পাঠানো হয়েছে।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









