ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

নদী খনন থেকে গ্রামীণ রাস্তা সবখানেই লুটের রাজত্ব

নদী খনন থেকে গ্রামীণ রাস্তা—সবখানেই লুটের রাজত্ব

ময়মনসিংহ ও নেত্রকোনার সরকারি প্রকৌশল অফিসগুলো যেন উন্নয়নের নয়, দুর্নীতির দুর্গ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)—প্রতিটি প্রতিষ্ঠানে চলছে কোটি কোটি টাকার লুটপাট, ঘুষ-কমিশনের রমরমা ব্যবসা আর ভয়াবহ অনিয়মের মহোৎসব। অথচ অভিযুক্ত প্রকৌশলীরা দিব্যি বহাল তবিয়তে পদে আসীন! পানি উন্নয়ন বোর্ড,ময়মনসিংহ-নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে অভিযোগ—প্রকল্প ছাড়াই কোটি টাকা উধাও। নদী খননসহ একাধিক প্রকল্পে বছরের শুরুতেই টাকা উত্তোলন করা হলেও মাঠে গিয়ে প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কাগজে-কলমে সব কিছু ‘সম্পন্ন’ দেখানো হলেও বাস্তবে কাজ শূন্য। স্থানীয়রা বলছেন, “এ যেন সরকারি তহবিল লুটের প্রকাশ্য মহড়া।এলজিইডি,নেত্রকোনা-নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের অফিসকে স্থানীয় ঠিকাদাররা বলছেন ‘ঘুষের মানি মেশিন’। গ্রামীণ রাস্তা ও অবকাঠামো প্রকল্পে অনুমোদন থেকে বিল উত্তোলন—প্রতিটি ধাপে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একাধিক প্রকল্পে টাকা তোলার পর কাজ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবে মুখ থুবড়ে পড়ছে। পিডিবি,নেত্রকোনা-বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। অভিযোগ—ভুয়া বিল তৈরি, সাধারণ নাগরিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়ের। কিশোরগঞ্জ আদালত এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আগের মতো এবারও রাজনৈতিক প্রভাবে সব ধামাচাপা পড়ে যাবে। জনতার প্রশ্ন ও হুঁশিয়ারি-দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কি শুধু বক্তৃতাতেই সীমাবদ্ধ? সচেতন মহলের দাবি, এই দুর্নীতিবাজ প্রকৌশলীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে উন্নয়ন শুধু সরকারি রিপোর্টেই থাকবে, বাস্তবে নয়। জনগণের হুঁশিয়ারি—যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, আমরা রাস্তায় নেমে জবাব চাইব। তখন দায় এড়ানো যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

নদী খনন থেকে গ্রামীণ রাস্তা সবখানেই লুটের রাজত্ব

আপডেট সময় ০৪:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫