ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও দারুসসালাম ইউনিভার্সিটি, সোমালিয়া (ডিএসইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

যুব সমাজের নতুন ভয়: সাধারণ ঔষধে নেশা, ধ্বংসের পথে তরুণরা

-মাইলেম,ডিসপিরিন,সিডিল,নট্রিন,ডিসোপেন টু সহ নানা সাধারণ ওষুধকে নেশার হিসেবে ব্যবহার করে,তরুণ প্রজন্মের এক অংশ । দীর্ঘ অনুসন্ধান ও মাঠ পর্যায়ের প্রতিবেদনে উঠে এসেছে,অনেকে কেবল কয়েকদিনের ব্যবহারের মধ্যেই আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে; ময়মনসিংহ তথা সারা দেশে কেউবা প্রায় “পাগলের মতো” হয়ে পড়ছে। তদন্তে জানা গেছে, এদের মধ্যে অনেকেই অটোবাইক চালক, স্কুল শিক্ষার্থী, বা বিভিন্ন পেশার যুবক। সাধারণ জীবনযাত্রা, পড়াশোনা,কাজকর্ম সবই নষ্ট হয়ে যাচ্ছে। মানসিকভাবে ধ্বংসের পাশাপাশি শারীরিকভাবে অনেকে অচল হয়ে পড়ছে। সচেতন মহলের অভিযোগ,ফার্মেসি গুলোর দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ। “ফার্মেসি গুলো কেন প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ হাতের নাগালে সরবরাহ করছে?”—প্রশ্ন তুলেছেন সমাজকর্মী ও চিকিৎসকরা।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের ব্যবহারের ফলে তরুণরা গুরুতর মানসিক রোগ, শারীরিক সমস্যা এবং সামাজিক বিচ্যুতি নিয়ে ভবিষ্যতে সমাজে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

নিরাপত্তা ও আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গভীর উদ্বেগের। প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রি আইনত অপরাধ হলেও স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় পর্যায়ে যথেষ্ট নজরদারি নেই। ফলে, সচেতনতার অভাব এবং নিয়ন্ত্রণহীন পরিবেশে যুব সমাজের উপর এই ধ্বংসাত্মক প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

চিকিৎসাবিদ ও সমাজকর্মীরা জোর দিয়েছেন, রাষ্ট্রের দ্রুত পদক্ষেপ ছাড়া পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়ংকর পর্যায়ে পৌঁছাবে। তাদের বক্তব্য, “যুব সমাজের ভবিষ্যৎ বাঁচাতে এখনই কঠোর নিয়ন্ত্রণ ও সচেতনতা অভিযান চালানো প্রয়োজন। এভাবে ঔষধের সহজলভ্যতা ও অনিয়ন্ত্রিত ব্যবহার জাতীয় এবং আন্তর্জাতিক মহলেও সামাজিক উদ্বেগের সৃষ্টি করতে পারে। যুব সমাজের স্বাস্থ্য ও মানসিক নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংস্থা গুলোকে সময় নষ্ট না করে কার্যকর ব্যবস্থা নেওয়া ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

যুব সমাজের নতুন ভয়: সাধারণ ঔষধে নেশা, ধ্বংসের পথে তরুণরা

আপডেট সময় ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫