
গাঁজাসহ আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬/০৮/২৫ ইং) সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আহসান হাবিব ইমন (২১), সাং-ভাটিকাশর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ-কে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১ নং স্মরণীর ২১ ধারায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অপরিশোধে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। অভিযানে আটক অপর যুবক মোঃ সাফায়াত হোসেন, গ্রাম জারিয়া-ঝানজাইল, থানা দূর্গাপুর, জেলা নেত্রকোনা (বর্তমানে ময়মনসিংহে অবস্থানরত)-কে একই আইনের ৩৬ এর ৫ ধারায় ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অপরিশোধে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ অঞ্চলে সম্প্রতি তরুণদের মধ্যে গাঁজা ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছে।

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় 









