
এইউবিতে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ শিক্ষাদান, গবেষণা এবং পেশাদার নেতৃত্বের জন্য একটি ধন্য পরিসংখ্যানগত যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পরিসংখ্যান এমন এক বিদ্যা যা শুধু সংখ্যার হিসাব—নিকাশে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের মাধ্যমে তথ্যভিত্রিক সমাজ উন্নয়ন ও বৈশ্বিক জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপসহ সারা দুনিয়া জুড়ে এই বিদ্যার বিস্তার আজ সব বিষয়গবেষনা ও সিদ্ধান্ত গ্রহনের নিয়মক ও জ্ঞান বিনিময়ের সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ডাটা বিশ্লেষনের শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী পদ্ধতি, আধুনিক গবেষণা কৌশল এবং নতুন প্রজন্মের জন্য দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষত উন্নত পরিসংখ্যান পদ্ধতি ও মডেল আর তথ্য—প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক মানের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করেছে। বুধবার, ২০ আগস্ট ২০২৫ এইউবি সেমিনার রুমে সকাল ১১ টা শুরু হওয়া এই অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। সেমিনারে বাংলাদেশের বিজ্ঞান একাডেমীর প্রবাসী ফেলো অধ্যাপক ড. শাহজাহান খান তার ৪৫ বছরের চারটি মহা দেশে আধ্যয়ন, শিক্ষকতা, গবেষনা ও পেশাগত বিভিন্ন গুরত্বপূণ জ্ঞান ও তথ্যবহল অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগ চেয়ারম্যান, অধ্যাপক ড. রুমানা রইস।
অনুষ্ঠানের অতিথি আলোচক ছিলেন ইউনাটেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক ড. আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম । এই সেমিনারে আরেত্ত উপস্থিত ছিলেন সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক—শিক্ষার্থীরা। অনলাইনে জুমে ও ফেসবুক লাইভে এসে দেশে বিদেশের অনেকে এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 















