ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও দারুসসালাম ইউনিভার্সিটি, সোমালিয়া (ডিএসইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।
অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আজ ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির জন্য আমাদের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সকল স্কুলে উপবৃত্তির টাকা পেলেও আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেনা। এছাড়া তিনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার, ক্লাসরুম ঝাড়ু, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। বাচ্চারা কাজ করতে না চাইলে তাদেরকে মারধর ও বকাবকি করেন। ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। এছাড়া প্রধান শিক্ষক শাহানাজ পারভীন অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বিলম্বে স্কুলে আসেন এবং দুপুর ১টা দেরটার মধ্যে চলে যান। অফিসের কাজের অজুহাতে প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়টিতে সমাবেশের কোন ব্যবস্থা নেই। এসব অনিয়মের কোন অভিভাবক প্রতিবাদ করলে তাকে নানা হুমকি দামকি দেওয়া হয় এবং শাসানো হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু বিভিন্ন অভিভাবদের দেখে নেওয়ার হুমকি দেন। আমরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্ত মূলক বিচার ও অত্র বিদ্যালয় থেকে দ্রুত অপসারনের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫