ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও দারুসসালাম ইউনিভার্সিটি, সোমালিয়া (ডিএসইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

ব্রীজ মোড়ে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক বিভাগ: ব্যবসা-অর্থনীতি ক্ষতিগ্রস্ত

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র বীজ মোড় এখন প্রতিদিনই যানজটের কারণে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ এলাকায় প্রায় স্থবির হয়ে যায় যান চলাচল। রোগীবাহী অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী—কেউই এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন না।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন দোকানপাটে ক্রেতা আসতে পারে না যানজটের কারণে। রোগী নিয়ে আসা আত্মীয়স্বজনরা এখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এটা তো যেন জীবন্ত নরক।”
সাধারণ যাত্রীরাও একই ক্ষোভের সুরে বলেন, শহরের প্রধান সড়ক হওয়া সত্ত্বেও এখানে কোনো কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নেই। বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া যানজট রাত ৯-১০টা পর্যন্ত লেগেই থাকে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অর্থনীতির ক্ষতি হচ্ছে, সবচেয়ে বেশি ভুগছে জরুরি সেবা। এ ব্যাপারে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত চেষ্টা করছি যানজট নিরসনে। কিন্তু শহরের রাস্তার গঠন, বেআইনি পার্কিং, আর অপ্রতুল সড়ক ব্যবস্থাপনার কারণে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।” বিশ্লেষকদের মতে, শহরের অবকাঠামোগত পরিকল্পনা হালনাগাদ না হওয়া, গণপরিবহন ও সড়ক ব্যবস্থাপনা সমন্বিত না হওয়া, এবং নিয়মিত মনিটরিংয়ের অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। জরুরি ভিত্তিতে ফ্লাইওভার নির্মাণ, বিকল্প সড়ক ব্যবহার, রিকশা ও পণ্যবাহী গাড়ির জন্য আলাদা লেন নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহের মানুষের প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। অন্যথায় বীজ মোড় শুধু যানজট নয়, নগরজীবনের স্থায়ী অভিশাপে পরিণত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ব্রীজ মোড়ে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক বিভাগ: ব্যবসা-অর্থনীতি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৯:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫