ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে ঠাঁই হবেনা-  বিএনপি  সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে ঠাঁই হবেনা-  বিএনপি  সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী

যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে,নদীর বালি, অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন৷

এসময় তিনি বলেন, সমাজের যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারি, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ৷ তারা বিএনপির সদস্য হতে পারবেনা উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন , শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। এদিকে, জামাত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে৷ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে ঠাঁই হবেনা-  বিএনপি  সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫