ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

অপরাধ দমন ও সেবায় নতুন প্রত্যাশা –ময়মনসিংহ কোতোয়ালির নতুন ওসি নাজমুস সাকিব

অপরাধ দমন ও সেবায় নতুন প্রত্যাশা
–ময়মনসিংহ কোতোয়ালির নতুন ওসি নাজমুস সাকিব

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো.নাজমুস সাকিব। পুলিশ সদর দপ্তরের নির্দেশে শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। এর আগে তিনি জামালপুর সদর থানায় দায়িত্ব পালন করেন,যেখানে দক্ষতা,পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে এলাকায় অপরাধ দমন, সেবা প্রত্যাশীদের দ্রুত সহযোগিতা এবং কমিউনিটি পুলিশিং শক্তিশালী করায় তাঁর ভূমিকাকে প্রশংসা করেছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। অভ্যন্তরীণ সূত্র জানায়, ময়মনসিংহের আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও জনবান্ধব করতে নাজমুস সাকিবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ আশা করছেন,নতুন ওসির যোগদানে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে এবং চলমান অপরাধ দমনে নতুন গতি আসবে।
পুলিশ বিভাগের একাধিক কর্মকর্তা মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও সততা ময়মনসিংহে আইন
–শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার কার্যক্রম ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতকে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন দায়িত্বে যোগ দিয়ে তিনি কোন কর্মপরিকল্পনা গ্রহণ করবেন—এ নিয়ে আইন–শৃঙ্খলা সংশ্লিষ্ট মহলে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

অপরাধ দমন ও সেবায় নতুন প্রত্যাশা –ময়মনসিংহ কোতোয়ালির নতুন ওসি নাজমুস সাকিব

আপডেট সময় ০৯:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫