ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার 

অসহায় পরিবার পেল ঈদের উপহার।  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩-০৬-২০২৫) উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেন। ইউএনও জানান, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ৪ হাজার ৬২১ জন ভূক্তভূগি পরিবার রয়েছে। প্রথম দিন ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে চাল দেওয়া হয়। পরের দিন দেওয়া হবে ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডে। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম,উপ সহকারি প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারি আকরাম হোসেনসহ প্রজেক্ট ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন।

পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা গেছে,লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন ভূক্তভূগিরা। চাল পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি-জামায়াতের নেতাদের স্লিপে চাল পেয়েছেন। তাদেরই একজন বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের হাজেরা বেওয়া। তিনি জানান, চালের মান খুব ভালো না।

বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুইদিন চাল বিতরণ করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার 

আপডেট সময় ০৩:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫