
নরসিংদীতে বাস- মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কিশোরী নিহত,আহত অন্তত ১০
নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিশা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ থেকে ১২ জন। আজ রোববার (১৫ জুন) দুপুরে ওই সড়কের টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিশা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলো।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আজ দুপুর ১২টার দিকে পাঁচদোনার টাককশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিশা নামের এক কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।
মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাসের ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









