
পলাশে সাংবাদিকদের মাঝে ছাতা বিতরণ
নরসিংদীর পলাশে স্থানীয় সাংবাদিকদের কর্মপরিধিকে সম্মান জানিয়ে পলাশ উপজেলা প্রেসক্লাবের ৫০ জন সাংবাদিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।
শনিবার ২১ জুন সকালে উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের হাতে ছাতা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা জাতির চোখ ও কণ্ঠস্বর। রোদ, বৃষ্টি কিংবা ঝড়—প্রতিকূলতা উপেক্ষা করে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। এই সামান্য উপহার তাঁদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃজাহাঙ্গীর কবির এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব নুরে আলম রনি।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এম এ কাইয়ুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকদের পাশে দাঁড়ানো একজন সমাজসচেতন ও মানবিক ব্যক্তির পরিচয় বহন করে। তাঁর এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









