
সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে পরিবেশ উপদেষ্টা
বায়ুদূষণ রোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাসৈয়দা রিজওয়ান হাসান। একইসাথে বায়ুদূষণ রোধে স্বল্প, মাধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে বায়ুদূখু নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সাঙ্গে মত বিনিময়ের সময় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন বায়ুদূষণ রোধ স্বল্প, মাধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধ একটি ওয়াকিং কমিটি গদঠন করা হবে।পাশাপাশি জিরো সয়েল নো ব্রিক ফিন্ডসহ এয়ার কোয়ালিটি নিয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। এইসাথে সড়কে থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টাবরের আগে ভাঙ্গাচোরা রাস্তার মেরামত কাজে শেষ করা হরে। পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে পুরানো মোয়াদোত্তীর্ণ গাড়ি। এছাড়া নতুন ২৫০ টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 















