ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

আইনজীবী সমাজের বার্তা: ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত আদালত,সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে

গণমানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সামনে রেখে ময়মনসিংহ জেলা আইন-আদালত প্রাঙ্গণে শনিবার হয়ে গেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সম্মেলন। কেন্দ্রীয় নেতৃত্ব, আইনজীবী সমাজ ও স্থানীয় বিভিন্ন স্তরের বিএনপি সমর্থক আইনজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক–নির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। গণতন্ত্র,বিচারব্যবস্থা ও নাগরিক অধিকারের সুরক্ষাকে সামনে রেখে তিনি বলেন—“আইনের শাসন ভেঙে পড়লে কোনো জাতি টিকে থাকতে পারে না। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আইনজীবীর প্রথম এবং চূড়ান্ত দায়িত্ব—সেই দায়িত্ব পালনে আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন,বর্তমান সময়ে দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘন,বিচারহীনতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আইনের লড়াই—আজ ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই বলেও মন্তব্য করেন তিনি।

সর্বসম্মতিতে নতুন কমিটি গঠনঃ সম্মেলনের নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন নেতৃত্ব। এতে—এডভোকেট মোঃ নুরুল হক—সভাপতি,এডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না—সাধারণ সম্পাদক,হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতাদের হাতে ফুল তুলে দেন উপস্থিত আইনজীবীরা। ভবিষ্যতে তাদের সাহসী,সৎ ও জনগণের অধিকারের পক্ষে অটল থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা আইনজীবী:গণতন্ত্রের শেষ ভরসা–বক্তারা আরও বলেন,বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তবে নাগরিক স্বাধীনতাও সুরক্ষিত থাকে না।

তাই আদালত ও আইনজীবী সমাজকে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত রেখে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। মফস্বল আদালত পর্যন্ত ন্যায়বিচারের ছায়া পৌঁছে দিতে সক্রিয় ভূমিকার দাবি ওঠে সম্মেলনে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাইসার কামাল বলেন—“আমরা শুধু কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়—জনগণের অধিকার,সংবিধান ও স্বাধীনতার পক্ষে লড়াই করছি এবং তা অব্যাহত থাকবে।”

সম্মেলনের সার্বিক বার্তা-গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবেন আইনজীবীরা।

মানবাধিকার রক্ষা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি–আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আইনজীবী সমাজকে দেশের পথপ্রদর্শক শক্তি হিসেবে তুলে ধরে প্রত্যয়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় ময়মনসিংহ জেলা সম্মেলন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

আইনজীবী সমাজের বার্তা: ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত আদালত,সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে

আপডেট সময় ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫