
এক_বেলার_হাসি স্বপ্নচূড়া ব্লাডলিংকের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ
২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চিটাগং রোড এর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার পৌঁছে দিল সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ব্লাডলিংক। মানবিক এই উদ্যোগে অংশ নেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় খাবারের সংকটে থাকা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে তারা এ কার্যক্রম হাতে নিয়েছে। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। তারা বলেন, শুধু রক্তদান নয়, মানুষের দুঃসময়ে নানাভাবে পাশে দাঁড়ানোই স্বপ্নচূড়া ব্লাডলিংকের অঙ্গীকার। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষরা খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত করার জন্য আহ্বান জানান। সমাজসেবামূলক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানবতার বার্তা আরও ছড়িয়ে পড়বে বলে আশা করছে স্বপ্নচূড়া ব্লাডলিংক।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









