ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও দারুসসালাম ইউনিভার্সিটি, সোমালিয়া (ডিএসইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

কথিত সাংবাদিকের দৌরাত্ম্য! পরিবারে হামলা, নারী নির্যাতন, চাঁদাবাজির অভিযোগে তোলপাড় ডেমরা

  • এনবি টিভি ডেক্স
  • আপডেট সময় ১১:৪১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

কথিত সাংবাদিকের দৌরাত্ম্য! পরিবারে হামলা, নারী নির্যাতন, চাঁদাবাজির অভিযোগে তোলপাড় ডেমরা

ঢাকার ডেমরায় ইউটিউবার পরিচয়ধারী এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রবীণ এক পিতা ও তার পরিবারকে হুমকি, চাঁদাবাজি এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়া সরকারবাড়ির বাসিন্দা নির্মল সরকার (৬৭) থানায় এজাহার দায়ের করেছেন তার ছেলে শুভজিৎ সরকার (৩৮) ও পরিবারের নিরাপত্তাহীনতার আশঙ্কায়। নির্মল সরকার জানান, আসামী উম্মে রুমা শিমু (৩৫), পেশায় ইউটিউবার ও কথিত সাংবাদিক, স্থানীয়ভাবে একটি ভাড়া বাসায় অফিস খুলে রেখেছেন। তিনি শুভজিৎ সরকারকে চাকরিতে নিয়োগ দেন। কিন্তু শুভজিৎ নিউরো রোগে আক্রান্ত হওয়ায় এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার কারণে পরিবারের পরামর্শে চাকরি ছাড়তে চাইলে, তার উপর শুরু হয় ভয়ঙ্কর চাপ, হুমকি এবং চাঁদাবাজি। ২ লাখ টাকা চাঁদার দাবি, না দিলে মিথ্যা মামলার হুমকি! পরিবারের অভিযোগ—গত ১৫ আগস্ট সকাল ১১টার দিকে আসামী নির্মল সরকারের বাড়িতে গিয়ে ভিডিও ধারণ শুরু করেন। এসময় বাধা দিতে গেলে তিনি প্রকাশ্যে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান।

এমনকি নির্মল সরকারের মেয়ে জয়িতা সরকার (৩০) তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে, আসামী তার চুল ধরে টেনে হিঁচড়ে শারীরিকভাবে নির্যাতন করেন। পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিরাপত্তাহীনতায় সরকার পরিবার!নির্মল সরকার বলেন—“আমার ছেলে এখন চিকিৎসাধীন। অথচ এই ইউটিউবার আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। আমরা ভয়ে দিন কাটাচ্ছি।”পরিবারটি থানায় অভিযোগ দায়ের করেছে বিলম্বিতভাবে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে। স্থানীয়দের মতে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমাজের জন্য অশনিসংকেত! একজন ইউটিউবার বা সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি প্রকাশ্যে চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রশ্ন তুলছে—আইনের শাসন কোথায়? সাধারণ পরিবার যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সমাজে ন্যায়বিচারের নিশ্চয়তা কোথায়? স্থানীয়রা জোর দাবি তুলেছেন—এই ঘটনায় দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে আর কোনো সাধারণ পরিবার কথিত ইউটিউবার-সাংবাদিকদের ভুয়া প্রভাব বিস্তারের শিকার না হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

কথিত সাংবাদিকের দৌরাত্ম্য! পরিবারে হামলা, নারী নির্যাতন, চাঁদাবাজির অভিযোগে তোলপাড় ডেমরা

আপডেট সময় ১১:৪১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫