ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাদ মাগরিব এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যুব সমাজের করণীয় নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সংগঠনের মূল চালিকা শক্তি হিসেবে যুবকদের সক্রিয় অংশগ্রহণই আমাদের বিজয়ের অন্যতম চাবিকাঠি। দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবকরা সাহসিকতার সাথে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি সংগঠনকে আরও বেগবান করার জন্য যুবদেরকে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ড এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকু ইসলাম, সেক্রেটারি মোঃ মুনছুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন ইবাদত সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫