ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

ড্রেনের লোহার ঢাকনা আত্মসাৎ, সিমেন্টের ভঙ্গুর ঢাকনায় প্রতিস্থাপন –ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রকল্পে দুর্নীতি চরমে

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ড্রেনের লোহার ঢাকনা আত্মসাৎ, সিমেন্টের ভঙ্গুর ঢাকনায় প্রতিস্থাপন –ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রকল্পে দুর্নীতি চরমে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আলীয়া মাদ্রাসা মোড় থেকে কারিতাস মোড় পর্যন্ত রাস্তা নির্মাণকাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে কোটি টাকার প্রকল্প হলেও নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট, নিম্নমানের বালু ও সামান্য খোয়া। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
শুধু তাই নয়, ড্রেনের ম্যানহোলের লোহার ঢাকনা সরিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আত্মসাৎ করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এর পরিবর্তে বসানো হচ্ছে নিম্নমানের সিমেন্টের ঢাকনা, যা অল্প দিনেই ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর একাধিক প্রতিনিধি বলেন, “রাস্তার কাজে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে তা কোনোভাবেই মানসম্মত নয়। পুরাতন ইট আর নড়বড়ে ঢাকনা দিয়ে জনগণের টাকা লুট করা হচ্ছে। অথচ এর কোনো তদারকি নেই।”
রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, উপকরণের মান ও পরিমাণ নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই, সবকিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশে চলছে। সচেতন মহলের মতে,এই ধরনের নিম্নমানের কাজ অচিরেই ভেঙে পড়বে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করবে। সরকারি বরাদ্দে নির্মিত প্রকল্পে এমন দুর্নীতি চলতে থাকলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ক্ষোভ আন্দোলনে রূপ নিতে পারে।
সরকারি অর্থে উন্নয়ন প্রকল্পের নামে এভাবে লুটপাট চলতে থাকলে এর

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

ড্রেনের লোহার ঢাকনা আত্মসাৎ, সিমেন্টের ভঙ্গুর ঢাকনায় প্রতিস্থাপন –ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রকল্পে দুর্নীতি চরমে

আপডেট সময় ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫