
নরসিংদীতে জাতীয় শিক্ষক ফোরাম এর মানববন্ধন অনুষ্ঠিত
আজকে শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলার উদ্যোগে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকুরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষক ফোরাম সভাপতি মুহাম্মদ ওয়ালী খান। সভাপতি তার বক্তব্যে বলেন আসলে আমাদের শিক্ষাব্যবস্থায় ধর্ম শিক্ষা বাদ দিয়ে কারণে আমাদের সমাজ আমলাদের কামলাদেয় দুর্নীতি বেড়ে চলেছে আমাদের সত্যিকারের মানুষ হতে পারতাম দুর্নীতি চাঁদাবাজ অনেক আগেই দূর হয়ে যেত। আমরা বিশ্বাস করি আমারে শিক্ষা ব্যবস্থা ধর্ম শিক্ষা জোরালোভাবে অন্তর্ভুক্ত করা হয় এ সমস্যা গুলো অচিরে দূর হবে। মানববন্ধন কর্মসূচিতে জেলা শিক্ষক ফোরাম সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক ও জেলা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আমীর আলী, মনহোরদী কারিগরি বাণিজ্য কলেজের সহকারী ও মনোহদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, মনহোরদী থানা শাখার সভাপতি মনিরুজ্জামান বিএসসি, রাতকানা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক ও জেলা শাখার আলিয়া মাদ্রাসা সম্পাদক মো. আরিফ, মূতিউল্লাহ ভুইয় উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন প্রমূখ।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









