ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মানববন্ধন

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪২) কে হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার ৭ জানুয়ারি সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য, নিহত মনি চক্রবর্তী’র স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের এবং সকল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানান। এছাড়া দ্রুতসময়ে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা। নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা দীপঙ্কর সাহা রানা, যুগ্ম আহবায়ক সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, এড: তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিঠু বর্মন, সদস্য সচিব সঞ্জয় সাহা, বেলাব উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রাখাল চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব বাবুল বিশ্বাস প্রমুখ। এর আগে গত সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হয় মনি চক্রবর্তী। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মানববন্ধন

আপডেট সময় ০৬:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬