ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ০৯:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় টেটা, বল্লম, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ককটেল ব্যবহার করা হয়। সোমবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধ আহতরা হলেন- সায়দাবাদ গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু মিয়া (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫) এবং আলম মিয়ার ছেলে রানা মিয়া (২০)। তারা সবাই স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে হানিফ গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ মোমেনা খাতুনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর ঘোষ জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৯:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫