
নরসিংদী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
নরসিংদী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশি মাছের দেশ ভরী, অভয়াশ্রম গড়ে তুলি” প্রতিপাদ্যে’কে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় ।পর জেলা প্রশাসক কার্যালয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাফি আফরোজ সনি ও জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযন সভাপতিত্বে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান , সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা আক্তার , জেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই প্রমূখ। সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নরসিংদী জেলা বেশ কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় 









