
নরসিংদী সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা
নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলা হল রোমে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম পরিচালনায় এসময় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, নরসিংদী সদর উপজেলা নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: আবু কাউছার সুমন,
সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মো: রুহুল ছগীর, নরসিংদী সদর উপজেলা যুব উনন্নয়ন অফিসার মো: রফিকুল ইসলাম মিজি, নরসিংদী সদর উপজেলা প্রশাসনিক অফিসার আব্দুল মোতালিব, নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আতেমা আক্তার সুইটি প্রমুখ।
আসমা জাহান সরকার জানান, প্রথম দফার ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর স্বল্প বিরতিতে আরও দুই দফা কম্পন অনুভূত হয়। পরপর ভূকম্পনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। ভূমিকম্পের পর পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহত প্রতিজনের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ভবন নির্মান নীতিমালা মেনে ভবন নির্মান করার আহবান জানান। এ সময় সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসনের হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটির আহবায়ক নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক ও সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম সহ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









