
নরসিংদী-১ সদর আসনে মোমবাতি প্রতীকের মনোনয়নপত্র জমা দিলেন সাখাওয়াত হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নরসিংদী-১ সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন। তিনি মোমবাতি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন প্রার্থী সাখাওয়াত হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল কাউসার মাসুম, নরসিংদী জেলা যুবসেনার সভাপতি মাওলানা ইয়াসিন তাহেরি ও সম্পাদক মুফতি শাহ আলম হানাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রসেনার সভাপতি অলিউল্লাহ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ হোছাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, বৃহত্তর সুন্নী জোটের আদর্শ বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি নরসিংদীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









