
নিরলস সাংবাদিক এফ এম আব্বাস উদ্দিন হাসপাতালে ভর্তি, সাংবাদিক মহলে উৎকণ্ঠা
সমকালীন সাংবাদিকতায় একনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সততার প্রতীক হিসেবে সুপরিচিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আউচ সংবাদ”-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক এফ এম আব্বাস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার তিনি কিশোরগঞ্জের স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাওয়া এই মানুষটির হঠাৎ অসুস্থতায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক এফ এম আব্বাস উদ্দিন সদা বিনয়ী, নিষ্ঠাবান ও মানবিক গুণে গুণান্বিত একজন ব্যতিক্রমী মানুষ।
তিনি শুধু একজন সংবাদকর্মী নন, বরং একটি আদর্শ ও অনুপ্রেরণার নাম, যিনি নিরবচ্ছিন্নভাবে জনগণের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে চলেছেন।
নিজের ও পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আশাবাদী— সবার ভালোবাসা ও স্রষ্টার রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরতে পারবেন। আমরা “আউচ সংবাদ” পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। “সাংবাদিকরা সমাজের আয়না— আব্বাস উদ্দিন তাদের মধ্যে একজন উজ্জ্বল প্রতিচ্ছবি।”— সাংবাদিক মহল।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









