ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ২টায় পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিরাজ উদ্দিন নিজে ও তার পরিবারের সদস্যরাসহ পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, ও সদস্য সচিব মো: বদিরুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।

লিখিত এক বক্তব্যে মুক্তিযোদ্ধার স্ত্রী মাহমুদা খানম অভিযোগ করে বলেন, একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আমার স্বামী একজন বীর মক্তিযোদ্ধা ও তার বয়স ৭৫ বছর । চলাফেরায় অক্ষম একজন মানুষ। আমাদের কোন পুত্র সন্তান নেই, আমাদের এই দুর্বলতার সুযোগে আমার স্বামীর চাচাত ভাইয়ের ছেলে স্থানীয় বিএনপির যুবদলের নেতা সাইদুল হক টুনু তার পেশী শক্তির প্রভাবে আমার স্বামীর ৪৩ বছর ধরে ভোগদখলকৃত ৫ শতাংশের একটি পারিবারিক কবরস্থানের সীমানা

প্রাচীর গত ১০ সেপ্টেম্বর ভেঙে ভিতরে প্রবেশ করে,এবং করবস্থানের জমিতে আমাদের লাগানো একাধিক গাছ কেটে ফেলে। পরে গাছগুলো নিয়ে বিক্রি করে দেয় । যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ চল্লিাশ হাজার টাকা। পরে ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ করা হয়, অভিযোগের পরেও আসামীকে গ্রেফতার না করলে আরো বেপোরোয়া হয়ে ওঠে আমাদেরকে আরও হুমকি-ধামকি দেয়, এদিকে ১৫ সেপ্টেম্বর বিএনপি নেতা টুনু আমাদের হয়রানি করার জন্য নরসিংদী কোর্টে একটি মিথ্যা, বানোয়াট হয়রানিমূলক চাঁদাবাজি মামলা দায়ের করেন। মিথ্যা মামলা প্রত্যাহার সহ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চেয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫