ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও দারুসসালাম ইউনিভার্সিটি, সোমালিয়া (ডিএসইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।
গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৬২ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নয়নপুর গ্রামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযুক্তের নাম মো. হেলাল (৪৫)।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের ক–সার্কেলের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মো. আমিনুল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই আল মাসুদ, এএসআই মাইনুদ্দিন, এএসআই সুলতানা রাজিয়া, সিপাহী রাজু মিয়া, সিপাহী সাব্বির আহমেদ ও সিপাহী সালমান ফারসি। অভিযানের পর হেলালের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুধু ব্যবসায়ী নয়, সে নিজেও মাদক সেবনকারী। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল বলছেন, এই ধরনের অভিযানে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও বেশিরভাগ সময় আইনের ফাঁক গলে তারা আবারও ছাড়া পেয়ে যায়। ফলে এলাকায় তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া মাদকের ভয়াল গ্রাস কমছে না। জনগণের প্রত্যাশা—আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যায় এবং গ্রেফতারকৃতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি প্রজন্মকে ধ্বংস করে। তাই সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৬২ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫