
বিতর্কিত নির্বাচন বন্ধের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে তালা,সাংবাদিকদের শান্তিপূর্ণ কর্মসূচি
ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে শান্তিপূর্ণ ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা অংশগ্রহণ করে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের প্রশ্নবিদ্ধ ও প্রহসনমূলক নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাত আনুমানিক ১০টার দিকে সাংবাদিকরা প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সাংবাদিক নেতারা জানান, নির্বাচন বাতিল বা স্থগিতের দাবিতে একাধিকবার প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান বলেন, “আজ রাতের মধ্যেই এই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। আমরা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।” তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজের বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন এবং রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার এখনই সময়।” এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্কার কমিটির মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের 









