ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

ব্রীজ মোড়–চরপাড়া সড়কে চরম জনভোগান্তি,নেই প্রশাসনের নজর

ময়মনসিংহ শহরের অন্যতম ব্যস্ত সড়ক গুরুত্বপূর্ণ ব্রীজ মোড় থেকে চরপাড়া মোড়। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এই সড়কটি ভাঙাচোরা, বড় বড় গর্ত আর দীর্ঘস্থায়ী যানজটের কারণে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন—এ যেন দেখার কেউ নেই! নেই সড়ক সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ, নেই শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সক্রিয় উপস্থিতি। বিশেষ করে আলীয়া মাদ্রাসা মোড়সহ কয়েকটি জায়গায় সড়কের অবস্থা এতটাই বেহাল যে, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো জলাবদ্ধতায় পরিণত হয়। এতে একদিকে যান চলাচল বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাতের বেলায় বেড়ে যায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এই সড়কে চুরি-ছিনতাই প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পথচারীরা আতঙ্কে অল্প অল্প করে হাঁটেন, আর যানবাহনগুলো ধীর গতিতে চলতে বাধ্য হয়—ফলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সচেতন মহল বলছে,এই সড়কের অবস্থা দ্রুত মেরামত করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, রাতের বেলায় টহল জোরদার করে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন— এই জনভোগান্তি ও নিরাপত্তাহীনতার অবসান না ঘটলে এর জবাব প্রশাসনকে কঠিন ভাষায় দিতেই হবে। শহরবাসী আশা করছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে কার্যকর উদ্যোগ নেবে, যাতে ময়মনসিংহবাসী স্বস্তি ও নিরাপত্তার নিঃশ্বাস ফেলতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

ব্রীজ মোড়–চরপাড়া সড়কে চরম জনভোগান্তি,নেই প্রশাসনের নজর

আপডেট সময় ০৩:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫