ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

ভারতে আন্তর্জাতিক সম্মেলনে AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান আন্তর্জাতিক আজীবন সম্মাননা লাভ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতে আন্তর্জাতিক সম্মেলনে AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান আন্তর্জাতিক আজীবন সম্মাননা লাভ

ভারতের দিল্লির নিকটবর্তী রোহতাকে ২৮–৩০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিলায়েবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (IARS)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান সংস্থাটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে” প্রদান করেছ।

এই সম্মাননা তাঁর দীর্ঘ একাডেমিক যাত্রায় গবেষণা, আন্তর্জাতিক খ্যাতি, নেতৃত্ব, উদ্ভাবনী কাজ এবং পরিসংখ্যান ও ডাটা সায়েন্সে বৈশ্বিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হরিয়ানা প্রদেশের শিক্ষামন্ত্রী, শ্রী মহাপাল ধান্দা এবং IARS-এর সভাপতি অধ্যাপক এস সি মালিক এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রফেসর খানের হাতে তুলে দেন।

প্রফেসর খান সম্মেলনে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে “Decision from Data – Use and Abuse of Statistics in Research, Development, and Public Decisions” শীর্ষক একটি কী-নোট বক্তৃতা উপস্থাপন করেন।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি শুধু IARS-এর সর্বোচ্চ স্বীকৃতিই নয়, বরং বিশ্বব্যাপী পরিসংখ্যানবিদ্যায় যারা পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন, তাদের সর্বোচ্চ সম্মাননা হিসেবে গণ্য হয়। কয়েক দশকজুড়ে গবেষণা, একাডেমিক নেতৃত্ব, পরিসংখ্যান শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় প্রফেসর খানের অসামান্য অবদান এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃত হলো।

পুরস্কার গ্রহণকালে তিনি IARS এবং MDU কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী এবং যেসব প্রতিষ্ঠান আমাকে সবসময় সহযোগিতা করেছে তাদের সম্মিলিত অবদানের প্রতিফলন।”

প্রফেসর খান অতীতেও একাধিক আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেছেন—২০০১ সালে ICESCO স্বর্ণপদক, ২০০৭ সালে ISOSS স্বর্ণপদক এবং ২০১২ সালে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস (BAS)-এর নির্বাচিত প্রবাসী ফেলো এবং স্কোপাস সূচিকৃত Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক।

তিনি ২০-এর অধিক পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক, ৫টি বই ও ২৫০-এর বেশি গবেষণা নিবন্ধের লেখক এবং বিশ্বব্যাপী অসংখ্য কী-নোট ও আমন্ত্রিত বক্তা হিসেবে খ্যাত। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরে কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমেরিটাস প্রফেসর। তাঁর এই আন্তর্জাতিক সম্মাননা সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

ভারতে আন্তর্জাতিক সম্মেলনে AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান আন্তর্জাতিক আজীবন সম্মাননা লাভ

আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫