ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

মনোহরদীতে মামিকে ধর্ষণেরঅভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মনোহরদীতে মামিকে ধর্ষণেরঅভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে মামিকে ধর্ষণ করার অভিযোগে ভাগ্নে আফনান সাদী রিটুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে শিবপুর উপজেলার কুতুবেরটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিটু ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারীর স্বামী সৌদিপ্রবাসী। তিনি একমাত্র কন্যা এবং শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শাশুড়ি প্রায়ই তাকে একা রেখে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতেন। ভুক্তভোগী নারী স্বল্প বুদ্ধির হওয়ার কারণে তার সংসারে স্বামী-শাশুড়িসহ আত্মীয়-স্বজন নানাভাবে নিপীড়ন করত।
ভাগ্নে রিটু তার মামার অবর্তমানে বিভিন্ন সময় মামিকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি তিনি স্বামী ও শাশুড়িকে জানালে উল্টো তাকেই দোষারোপ করা হয়। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মানসিক অত্যাচার সহ্য করতে থাকেন তিনি।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়িতে একা পেয়ে মামির ঘরে ঢুকে দরজা আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রিটু। ঘটনাটি মুঠোফোনে স্বামীকে জানালে তিনি তা বিশ্বাস না করে উল্টো স্ত্রীকে গালমন্দ করেন। পরবর্তীতে ৭ মার্চ বিকেলে একই কায়দায় রোজা অবস্থায় আবারও মামিকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই যুবক। এ ঘটনার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান ভুক্তভোগী নারী। কিছুদিন পর স্বামীর অনুরোধে তার বাড়িতে ফিরে আসেন। গত ৪ এপ্রিল অন্য আত্মীয়-স্বজনদের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে আসেন ভাগ্নে রিটু। বিকেলে সবাই চলে গেলেও তিনি ওই বাড়িতে থেকে যান। সন্ধ্যার দিকে ফাঁকা বাড়িতে আবারও মামিকে ধর্ষণ করে পালিয়ে যান রিটু। সম্প্রতি ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থার পরির্বতন ঘটলে ১৫ দিন আগে স্বজনরা তাকে মনোহরদী উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ঘটনাটি আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের জানানোর পর কোনো প্রতিকার না পেয়ে মনোহরদী থানায় মামলা করেন। রাতেই থানার সহকারী পরিদর্শক (এসআই) শহীদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ আফনান সাদী রিটুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, মামলা করার ৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আসামির ডিএনএ নমুনা সংগ্রহ এবং ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

মনোহরদীতে মামিকে ধর্ষণেরঅভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫