ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

মাদকবিরোধী আলোচনায় বিভাগীয় কমিশনার: শিক্ষার্থীদের সচেতনতার ডাক

ময়মনসিংহ জেলা স্কুলে সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো মাদকবিরোধী আলোচনা সভা। শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা তুলে ধরতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। এছাড়াও অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর আমিনুল কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনায় অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল ও সামাজিক ক্ষতির দিকগুলো তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকবিরোধী এই সভায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও সঠিক পথে পরিচালিত করার প্রত্যয়কে আরও জোরদার করেছে। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এ ধরনের উদ্যোগকে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সময়োপযোগী ও শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

মাদকবিরোধী আলোচনায় বিভাগীয় কমিশনার: শিক্ষার্থীদের সচেতনতার ডাক

আপডেট সময় ০৬:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫