ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

মুহাম্মদপুরে বসবাসরত ইয়াকুব আলীর সন্ত্রাস: পরিবার-সমাজে ক্ষোভ

  • এমবি টিভি ডেক্স
  • আপডেট সময় ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মুহাম্মদপুরে বসবাসরত ইয়াকুব আলীর সন্ত্রাস: পরিবার-সমাজে ক্ষোভ

ময়মনসিংহের তারাকান্দার সাদিপুর গ্রামের সফল ব্যবসায়ী হালিম উদ্দিন আকন্দ (৬৫) এখন নিজেরই সন্তান ইয়াকুব আলীর হাতে জীবন নিয়ে শঙ্কিত। পিতা-মাতার সর্বস্ব লুটে নিতে মাদকাসক্ত ছেলে ইয়াকুব আলী (বর্তমানে ঢাকার মুহাম্মদপুর থানার বটতলা পুলপাড় এলাকায় বসবাসরত) আজ বাবার প্রাণনাশের হুমকি পর্যন্ত দিচ্ছে।
হালিম উদ্দিন আকন্দ দীর্ঘদিন ধরে চাল, মুরগি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঢাকায় সরবরাহ করে সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়ভাবে তিনি সমাজে একজন সম্মানিত মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী থেকে জন্ম নেওয়া ছেলে ইয়াকুব আলী এখন পুরো পরিবার-সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও অবৈধ কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়েছে। কোনো কাজ না করেও বেপরোয়া জীবনে ডুবে থাকা এই যুবক সম্প্রতি বাবার কাছে ১০ লাখ টাকা নগদ কিংবা সহায়-সম্পত্তি লিখে দেওয়ার অযৌক্তিক দাবি তোলে। এ দাবি পূরণ না করায় সে একদিকে আত্মীয়-স্বজনদের গালিগালাজ ও টানা-হেঁচড়া করছে, অন্যদিকে বাবাকে হত্যা করার প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে।
প্রতিবেশীরা জানায়, ইয়াকুব আলীর মাদকসেবী আচরণে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন তার সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় ভীত-সন্ত্রস্ত ব্যবসায়ী হালিম উদ্দিন আকন্দ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবহিত করার প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, “নিজেরই সন্তান আজ আমার মৃত্যুর ফাঁদ পেতেছে। আমি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাই।” সমাজসচেতন মহল বলছে, এটি কোনো পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং মাদক নামের ভয়াবহ অভিশাপের নির্মম প্রতিচ্ছবি। একজন সম্মানিত ব্যবসায়ীর জীবন যদি নিজ সন্তানের হাতে হুমকির মুখে পড়ে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তা সহজেই অনুমান করা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলসহ সরকারকেও দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন স্থানীয়রা। তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকাসক্ত ও সন্ত্রাসী সন্তানদের কঠোর আইনগত শাস্তির আওতায় আনতেই হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

মুহাম্মদপুরে বসবাসরত ইয়াকুব আলীর সন্ত্রাস: পরিবার-সমাজে ক্ষোভ

আপডেট সময় ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫