ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন মানি না—ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর

ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদে জেলা প্রশাসকের অবস্থান থেকে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া ঘোষিত নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক আজগর হোসেন রবিন। কর্মসূচি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আজহারুল আলম। এ সময় বক্তব্য রাখেন সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য্য, নজরুল ইসলাম মিন্টু, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, সাদেকুর রহমান সাদেক, নাজমুল হাসান রাজু খান ও সেলিম সাজ্জাদ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, সংগঠক আরিফ রব্বানী, ইয়াহিয়া আরিফ, আবুল কালাম আজাদ, এজি জাফর, খায়রুল বাশার, নিহার রঞ্জন কুন্ডু, আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, আব্দুল মালেক, মো. আজাহারুল ইসলাম, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, দিলরুবা আক্তার, নূরুন নাহার মুক্তি, জামাল উদ্দিন, রাফিদুল ইসলাম সোহেল, দ্বীন ইসলাম, আতিকুর রহমান শাওন, শেখ সোহেল মিয়া, মো. জুয়েল, এহতেশামুল হক সুমন, মো. মাকছুদুল হুদা, মোছা. রিক্তা বেগম, মাসুদ রানাসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক। বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রকৃত অর্থে একটি পেশাদার সাংবাদিক সংগঠনে রূপ দিতে হলে প্রথমেই কর্মরত সাংবাদিকদের একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়ন জরুরি। একই সঙ্গে সময়োপযোগী একটি গঠনতন্ত্র প্রণয়ন করে তা সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করতে হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন। তারা আরও বলেন, একটি পেশাজীবী সাংবাদিক সংগঠনের সদস্যপদ শুধুমাত্র সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আমলা, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী,শিক্ষক কিংবা ব্যবসায়ীদের প্রেসক্লাবের সদস্যপদ দেওয়া নীতিগতভাবে সঠিক নয়। এতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রেসক্লাব তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন নির্বাচন স্থগিত করার দাবি জানান। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এ বিষয়ে দ্রুত কার্যকর ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানানো হয় প্রেসক্লাবের সভাপতি পদে থাকা জেলা প্রশাসকের প্রতি।
বক্তারা সতর্ক করে বলেন, সংস্কার উপেক্ষা করে বর্তমান কাঠামোর মধ্যেই নির্বাচন আয়োজন করা হলে এবং তাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। মানববন্ধন থেকে সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন মানি না—ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর

আপডেট সময় ০৯:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬