ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: আমিনুল হক

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: আমিনুল হক

শেরপুরে গতকাল চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে আজ বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর ট ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এই ঘটনার কথা উল্লেখ করে সব দলের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “সহনশীলতা দেখানো এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে যে, আমরা দীর্ঘ ১৭ বছর অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। শেরপুরের মতো বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের এই দীর্ঘ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের রায়ে সরকার প্রতিষ্ঠিত হবে।”

গণসংযোগকালে মিরপুরের স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি প্রতিপক্ষ ও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, “একটি পক্ষ শুরু থেকেই মিথ্যাচার ও ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা একসময় ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে প্রতারণা করত, যা মানুষ এখন আর বিশ্বাস করে না। কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ।”

আমিনুল হক আরও অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ এখন ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি ও বিকাশের তথ্য সংগ্রহ করে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “তারা যদি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হতো, তবে এনআইডি বা বিকাশের নম্বর নেওয়ার প্রয়োজন হতো না। ইতিমধ্যে তাদের অনেকে অস্ত্রসহ ধরা পড়েছে, যা অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রমাণ দেয়।”

তরুণ ভোটারদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যারা আগামী প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের আধুনিক পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: আমিনুল হক

আপডেট সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬