ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

সাংবাদিকতা ও সমাজকল্যাণে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাংবাদিকতা ও সমাজকল্যাণে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

সাংবাদিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালি হাসান তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে সামাজিক সংগঠন জনতার সংস্থা (জে.এস) দুর্গাপুর,নেত্রকোনা। সম্প্রতি অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতার সংস্থার সভাপতি মোঃ আলী সোবান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক জেসমিন আক্তার এবং জনতার সংস্থার সদস্য সাবিনা আক্তার, রুবিনা আক্তার, আকলিমা আক্তার, শারমিন আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে জনতার সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সমিতির সভাপতিকে ফুলের তোড়া প্রদান করে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়। পাশাপাশি সমাজ উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি,মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চায় গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালি হাসান তালুকদার শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ উদ্যোগের জন্য জনতার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, সচেতনতামূলক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে। এ সৌজন্য সাক্ষাৎকে সাংবাদিক সমাজ ও সামাজিক সংগঠনের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা। এছাড়াও একই দিনে জনতার সংস্থার পক্ষ থেকে দুর্গাপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা সমাজসেবা অফিসারকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমাজকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

সাংবাদিকতা ও সমাজকল্যাণে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬