ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের Logo নরসিংদীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে বিরুদ্ধে মানববন্ধন Logo এইউবিতে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব Logo নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত Logo কুশিয়ারা নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোলাপগঞ্জের হযরত সদাইশাহ (রহঃ) এর মাজার Logo ৩ লক্ষ পাঠকের স্মৃতিবিজড়িত ঠিকানা- ড. সাদেক গ্রন্থাগার Logo স্বাধীনতা দিবসে বুটেক্সে ‘আধিপত্যবাদের একাল থেকে সেকাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ময়মনসিংহে ঈদযাত্রায় ভোগান্তি কমেছে, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক চিত্র Logo বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে ড. আব্দুল মঈন খান Logo ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট
নোটিশ :
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আবেদনের ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.০০ ,ব্যবসায় শিক্ষা ৩.০০ ,মানবিক ৩.০০।

এইউবিতে ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এইউবিতে ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এ ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে আয়েশা মেমোরিয়াল হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম. এ. মতিন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফাহমিদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সাঈদা আখতার বেগম। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মীর ফারজানা শারমীন।

প্রধান আলোচকের আলোচনায় অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, মানুষের চিন্তা, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রথম বাহন হলো মাতৃভাষা। একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয় মাতৃভাষার মধ্যেই প্রতিফলিত হয়। শিক্ষা যদি মানুষের মনন গঠনের প্রধান উপায় হয়, তবে সেই শিক্ষার ভিত্তি অবশ্যই মাতৃভাষার ওপর প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

তিনি শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুর কল্পনাশক্তি, বিশ্লেষণক্ষমতা ও সৃজনশীলতার বিকাশে মাতৃভাষাভিত্তিক শিক্ষা অত্যন্ত কার্যকর। বিদেশি ভাষার অতিরিক্ত চাপ অনেক সময় শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে বাধা সৃষ্টি করে। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে একটি সমন্বিত ভাষানীতি প্রণয়ন জরুরি।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি না পেলে শিক্ষার বাস্তব প্রয়োগ পূর্ণতা পায় না। প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে বাংলার ব্যবহার নিশ্চিত হলে সাধারণ মানুষ রাষ্ট্রের সঙ্গে আরও সহজে সম্পৃক্ত হতে পারবে। পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও গবেষণাধর্মী আন্তর্জাতিক মানের গ্রন্থ বাংলায় অনুবাদের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বিজয়ী এক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলকে দেখতে বিএনপি নেতৃবৃন্দের

এইউবিতে ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬